অধ্যক্ষের বানী
১৯৯৯ সালে বহরপুর কলেজটি প্রতিষ্ঠা লাভ করে এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূণ ভূমিকা রেখে চলছে। শিক্ষর্থীরা এখান থেকে পাশ করে বাংলাদেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করছে এবং শেষ করেছে। কলেজটি প্রতিষ্ঠার কারণে এলাকায় ব্যাপক ভাবে শিক্ষার গুনগতমান অর্জন হয়েছে। তথ্য প্রযু্িক্তর উন্নয়নের এ সময়ে ওয়েব সাইট খোলা কলেজের এক বড় ধরনের সাফল্য। সংশ্লিষ্ট কর্মকান্ডে সহায়তাকারীদের ধন্যবাদ জানাচ্ছি। কলেজ প্রতিষ্ঠায় অবদানকারীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। বর্তমান ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, গভর্ণিং বডি ও শিক্ষক-কর্মচারীদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েব সাইট এর মাধ্যমে স্বস্ব অবস্থানে থেকে কলেজকে আমরা জানতে, বুঝতে ও মতামত দিতে পারব।
বার বার জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারী বহরপুর কলেজ এর উত্তরোত্তর উন্নতি কামনা করছি।